সৈয়দ মাহামুদ শাওন : চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ওমর ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন,কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনের মূল শক্তি। শুধু ভালো চাকরি নয়, নিজ উদ্যোগে উদ্যোক্তা হয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখাই হওয়া উচিত শিক্ষার্থীদের লক্ষ্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সেলিম আহমেদ,এ্যালামনাই এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুল জব্বার,মেস মালিক সভাপতি নূর আলম আমিন এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,শিক্ষকবৃন্দ ও বিদায়ী শিক্ষার্থীরা।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পাশাপাশি পলিটেকনিকের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
উল্লেখ্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগ থেকে ৪৭৯ জন শিক্ষার্থী কোর্স শেষ করে বিদায় নেয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments