ডেস্ক রিপোর্ট: মুঠোফোন ও কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের সময় আমরা কোনো না কোনো আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা ব্যবহার করে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে থাকি। নিয়মিত ইন্টারনেট ব্যবহার করলেও আমরা অনেকেই আমাদের ব্যবহৃত আইপি ঠিকানা জানি না। তবে চাইলেই উইন্ডোজ, অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রের আইপি ঠিকানা জানা যায়।
উইন্ডোজে চলা কম্পিউটার বা ল্যাপটপ
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার বা ল্যাপটপের আইপি ঠিকানা জানার জন্য প্রথমেই স্টার্ট মেন্যুতে ক্লিক করে সেটিংস নির্বাচন করতে হবে। এরপর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে অপশন নির্বাচন করে প্রোপার্টিজে ক্লিক করলেই একটি পেজ দেখা যাবে। পেজের মাঝামাঝি স্থানে থাকা আইপি সেটিংস অপশনের মধ্যে কম্পিউটারের আইপি ঠিকানা জানা যাবে।
অ্যান্ড্রয়েড মুঠোফোন
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনের আইপি ঠিকানার জানার জন্য প্রথমে সেটিংস অপশন চালু করে একেবারে নিচের দিকে থাকা অ্যাবাউট ফোন অপশন নির্বাচন করতে হবে। এবার স্ট্যাটাস অপশনে ক্লিক করলেই মুঠোফোনের ব্যবহার করা আইপি ঠিকানা দেখা যাবে। মুঠোফোনের মডেলভেদে আইপি ঠিকানা জানার পদ্ধতি ভিন্ন হয়ে থাকে। আপনি যদি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা হালনাগাদ মুঠোফোন ব্যবহার করেন, তবে সেটিংস থেকে কানেকশন বা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনে ক্লিক করতে হবে। এবার ওয়াই-ফাই বা ইন্টারনেট ট্যাপ করে ওয়াই-ফাই নেটওয়ার্কের নামের পাশে সিওজি (কগ) আইকনে ক্লিক করে ভিউ মোর অপশনে নির্বাচন করলে আইপি ঠিকানা পাওয়া যাবে।
আইফোন
আইফোনে আইপি ঠিকানা খোঁজার জন্য প্রথমে সেটিংস থেকে ওয়াই-ফাই অপশন নির্বাচন করতে হবে। এবার ওয়াই-ফাই নেটওয়ার্ক নামের পাশে আই আইকনে ট্যাপ করলেই আইপি ঠিকানা দেখা যাবে।
প্রথমআলো
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments