বিজয় রায়,রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৩১শে ডিসেম্বর বিকালে হেলিপ্যাড মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালক-বালিকা) টুর্নামেন্টের সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দীন। পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সাবেক অধ্যক্ষ ও রাঙ্গাটুঙ্গি মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামির সাধারণত সম্পাদক রজব আলী,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী। এ সময় উপস্থিত ছিলেন স্কাউট সম্পাদক প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক,
সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক,ইউ আর সি ইন্সট্রাক্টর হাবিবুর রহমান,স্কাউট কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলী, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক, প্রধান শিক্ষক কাজি আইয়ুব আলী ও কুসমত আলী, হামিদুর রহমান,আঃ মান্নান সহ শিক্ষক/শিক্ষিকা,
খেলোয়াড় ও দর্শকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার জাহিদ হোসেন। বালিকা খেলায় ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩/৪ গোলে হারিয়ে কলিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় অর্জন করেন। বালক খেলায় ট্রাইব্রকারে চেংমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে হারিয়ে রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় অর্জন করেন।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments