বরিশাল অফিস: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, জনসম্পৃক্ততা এবং গুরুত্ব বুঝে প্রকল্প নিতে হবে। টিআর কাবিখা বা কাজের বিনিময়ে খাদ্যসহ এ মন্ত্রণালয়ের অধীনে নানা প্রকল্পে আগে কি ধরনের কাজ হয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে। সেজন্য সকল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের বদলি করা হয়েছে। পাশাপাশি জবাবদিহিতার জন্য আগের কর্মস্থলের তিন বছরের কাজের তালিকা সংগ্রহ করা হয়েছে। এক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টা শনিবার (২৫ জানুয়ারি) বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল বিভাগের সকল জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সম্পৃক্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ফারুক ই আজম বলেন, বিভিন্ন প্রকল্পের জন্য এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পগুলো যেন সঠিকভাবে ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারে সেজন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা শোনা হয়েছে। তাদের সমস্যার কথাও শোনা হয়েছে। সে অনুযায়ী সমাধানের চেষ্টা চলছে।
বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, এনডিসি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রেজায়ানুর রহমান, ডিআইজি মঞ্জুর মোর্শেদ, বরিশালের জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন, হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান বক্তৃতা করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments