কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বঙ্গোপসাগরে ট্রলিং পদ্ধতিতে মাছ শিকার বন্ধের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলেদের। রবিবার বেলা ১১ টার দিকে কুয়াকাটা চৌরাস্তা সড়ক জুড়ে এ মাবববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কলাপাড়া, কুয়াকাটা এবং মহিপুর এলাকার সর্বস্তরের জেলেরা এ কর্মসূচির আয়োজন করে। এতে অন্ততঃ চার স¯্রাধিক জেলে অংশ গ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন, কুয়াকাটা মৎস্য আড়ৎদার সমিতির প্রধান উপদেষ্টা কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম শাহিন, কুয়াকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি মো.নিজাম শেখ, জেলে মাঝি সমিতির সভাপতি মো.চান মিয়া, আশার আলো জেলে সমিতির সভাপতি মো.কুদ্দুস গাজী, জেলে সমিতির সিনিয়র সহ-সভাপতি মো.সাগর মোল্লা সহ নেতৃবৃন্দ।
বক্তারা, বিগত ১০ বছর যাবত অবৈধ ট্রলিংয়ের ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকার করে আসছে কিছু অসাধু জেলেরা। এসব ট্রলিং ট্রলারের জেলেরা চিকন ফাঁসের জাল ব্যবহার করে বিধায় সাগরের ছোট-বড় সকল সাইজের মাছ ওই জালে ধরা পড়ে। সাধারনত বিক্রিযোগ্য মাছ গুলো রেখে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক পোন মাছ সাগরেই ফেলে দেয়া হয়। এতে কোটি কোটি পোনা মাছ নিধনের পাশাপাশি অপচয় করা হচ্ছে। একই সাথে ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য। কমছে ইলিশ সহ সব ধরনের মাছের উৎপাদন। যা ভবিষ্যতে মৎস্য সম্পদের জন্য হুমকি বলে তারা মনে করেন। দ্রুত সময়ের মধ্যে ট্রলিং বন্ধ না করলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারি দেন জেলেরা।
আশার আলো মৎস্য সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ বলেন, ট্রলিং পদ্ধতির ট্রলার দিয়ে মাছ শিকারের কারনে অন্য ট্রলারের জেলেরা কাংখিত মাছ শিকার করতে পারছে না। এর ফলে দিন দিন তারা নিঃস্ব হয়ে পড়েছে। ইতোমধ্যে অনেক এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে। অচিরেই ট্রলিং পদ্ধতিতে জাল দিয়ে মাছ শিকার বন্ধ করে মৎস্য সম্পদ রক্ষা করা জরুরী বলে তিনি জানান।
মানববন্ধন ও সমাবেশ শেষে ওইসব জেলেরা অবৈধ কাঠের ট্রলিং ট্রলার ও অবৈধ জাল বন্ধের দাবিতে কুয়াকাটায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments