ডেস্ক রিপোর্ট: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার আফিফ হোসেন, স্পিনার নাসুম আহমেদ, তাসকিন ও জাকির হাসান। সদ্যই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে বাংলাদেশ। বৃষ্টির কারনে একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
ইনজুরির কারনে দল থেকে বাদ পড়েছেন তাসকিন ও জাকির। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের দলে থাকলেও, তৃতীয় ওয়ানডেতে বাদ পড়েন আফিফ। নাসুমের জায়গায় দলে ফিরেছেন তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন নাসুম। দলে ফিরতে পারেননি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।
গেল কয়েক মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে তাসকিনের জায়গায় দলে সুযোগ হয়েছে ২১ বছর বয়সী মৃত্যুঞ্জয়ের।
এ বিষয়ে আজ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, সে দুর্দান্ত ফর্মে আছে । সুতরাং একটা সুযোগ তার প্রাপ্য ছিল। ইনজুরির কারণে তাসকিন বাদ পড়ায় , আমরা মনে করছি তার সুযোগ পাওয়া উচিত। আশা করছি আমাদের পেস বোলিং পাইপলাইনকে আরও শক্তিশালী করার সুযোগটা সে পুরোপুরিভাবে কাজে লাগাবে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে খেলার সুযোগ পাওয়া লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান। আইপিএলের মাঝপথে আয়ারল্যান্ড সিরিজের জন্য দলের সাথে যোগ দিবেন লিটন ও মুস্তাফিজ। ইতোমধ্যে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান।
আগামী ৯ মে থেকে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে- ১২ ও ১৪ মে। সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। আয়ারল্যান্ডে বৃষ্টির শঙ্কা থাকায় তিনটি ম্যাচই হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরি।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments