ডেস্ক রিপোর্ট: ভুয়া পরিচয় দিয়ে বদলি সংক্রান্ত অনৈতিক তদবির করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এক প্রতারককে পুলিশে সোপর্দ করেছে ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে আজ (বৃহস্পতিবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।
জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ-এর নিকট এক সাবেক উর্ধ্বতন সেনা কর্মকর্তার প্রিয়ভাজন পরিচয় দিয়ে এক ব্যক্তি উপদেষ্টার সাথে দেখা করেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা পদে বদলির জন্য এক উপসচিবের পক্ষে অনৈতিক তদবির করেন। স্থানীয় সরকার উপদেষ্টা তাৎক্ষণিক সেই সাবেক সেনা কর্মকর্তার সাথে যোগাযোগ করেন এবং নিশ্চিত হন যে উক্ত ব্যক্তি তার পরিচিত কেউ নন। প্রেক্ষিতে, ভুয়া পরিচয় এবং অনৈতিক বদলির তদবিরের জন্য উক্ত ব্যক্তিকে প্রতারণার অভিযোগে নিকটতস্থ শাহাবাগ থানায় সোপর্দ করা হয়।
পুলিশে সোপর্দকৃত প্রতারকের নাম মো. আবু শাহীন, পিতাঃ মৃত আদম আলী, মাতাঃ মোছাঃ বেগম রমবিয়া আদম। তার বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার আরাজী সেখ সুন্দর গ্রামে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments