উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে চোরাই কৃত গরুর ট্রাকের ধাক্কায় প্রতিরোধকারী সাগর মোল্লা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ৮ অক্টোবর বুধবার রাত আড়াইটার দিকে নতুন শিকারপুর এলাকার বেপারী বাড়ির সামনে হাইওয়ে মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত সাগর মোল্লা উজিরপুর উপজেলার সাকরাল গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, সাকরাল গ্রামের আনিছ হাওলাদারের একটি গরু ও একটি বাছুর চুরি করে অজ্ঞাত চোরেরা ট্রাকযোগে পালানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা হাইওয়ে মহাসড়কের নতুন শিকারপুরে চোরদের ট্রাকের গতিরোধ করে। এ সময় ট্রাকচালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে প্রতিরোধ কারীদের মধ্যে ঢুকে পড়ে। এতে সাগর মোল্লা ঘটনাস্থলেই নিহত হন এবং নাঈম হাওলাদার ও কাউসার হাওলাদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments