পার্বত্য শান্তি চুক্তি ১৯৯৭ বাতিল চেয়েছে বিএনএফ

প্রকাশ : 26 Sep 2024
পার্বত্য শান্তি চুক্তি ১৯৯৭ বাতিল চেয়েছে বিএনএফ

ডেস্ক রিপোর্ট:  পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে বিএনএফ’র প্রেসিডেন্ট ও  সাবেক সংসদ সদস্য  বীরমুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ বিবৃতি প্রদান করেছেন। উক্ত বিবৃতিতে তিনি বাংলাদেশের জনগণের মৌলিক, মানবিক ও  গনতান্ত্রিক  অধিকার নিশ্চিত করা এবং জাতীয় স্বাধীনতা, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের স্বার্থে সংবিধান পরিপন্থী বিচ্ছিন্নতাবাদের দলিল 'পার্বত্য শান্তি চুক্তি ১৯৯৭' বাতিল করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, সার্বভৌমত্বের স্বার্থে সরকারকে সব ধরনের সহযোগিতা করতে বিএনএফ প্রস্তুত রয়েছে। তবে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ করা হবে না বলে তিনি উল্লেখ করেন। এছাড়া  পার্বত্য চট্টগ্রাম সহ সারাদেশে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি  সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

সম্পর্কিত খবর

;