সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ১৪ হাজার ৭৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) সাবেক চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকে খন্দকার মোতাহার হোসেন জয় পেয়েছেন ২৮০ ভোট।
৩১ জানুয়ারি (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুকসেদুল আলম।
নির্বাচন কার্যালয় সূত্র জানা যায়, উপজেলার পিংনা ইউনিয়নে আইনী জটিলতার কারণে দীর্ঘ ১০ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হলো। ৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ইউনিয়নে ১০টি কেন্দ্র ও ৭৩টি বুথে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৮৭১ জন। এর মধ্যে ১২ হাজার ২৯ জন পুরুষ ও ১১ হাজার ৮৪২ জন নারী ভোটার। প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দেন তারা। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments