প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় যৌন উত্তেজক ঔষধ খেয়ে নিজের পুত্র বধুকে ধর্ষণের অভিযোগে যশোর থেকে শ্বশুরকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে যশোর জেলার খয়েরতলা এলাকা থেকে অভিযুক্ত শ্বশুর এরশাদ গাজী(৫০) কে গ্রেফতার করে র্যাব-৬ এর সদস্যরা।
শুক্রবার বেলা ১১ টায় র্যাব-৬ সাতক্ষীরার পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, গত ২ মে সকালে এরশাদ গাজীর পুত্র নিজ ঘরে অবস্থান করছিল। সে সময় বাড়িতে পুত্রবধু একা থাকার সুযোগে এরশাদ গাজী ঘরে প্রবেশ করে ঘরের দরজা আটকে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহবধুর চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসলে এরশাদ আলী দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে ভিকটিমের বোন বাদী হয়ে একই তারিখ সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। কিন্তু এরশাদ আলী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না।
র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, আসামী এরশাদ আলীকে গ্রেফতারের জন্য র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর সদস্যরা গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরশাদ আলী যশোর সদর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এবং যশোর ক্যাম্পের সদস্যরা যশোর জেলার সদর থানাধীন নতুন খয়ের তলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে যৌন উত্তেজক ঔষধ খেয়ে নিজের পুত্রবধুকে ধর্ষন করেছে। তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments