পরিদর্শন অধিদপ্তরের অবহেলা, দুর্নীতির কারনে ১ কোটি কর্মচারী অধিকার থেকে বঞ্চিত: দোকান কর্মচারী ফডারেশন

প্রকাশ : 11 Jul 2025
পরিদর্শন অধিদপ্তরের অবহেলা, দুর্নীতির কারনে ১ কোটি কর্মচারী অধিকার থেকে বঞ্চিত: দোকান কর্মচারী ফডারেশন

ডেস্ক রিপোর্ট:  শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অবহেলা, দায়িত্বহীনতা এবং দুর্নীতির কারণে দেশের ১ কোটির অধিক দোকান এবং রিটেইল কর্মচারী আইনগত অধিকার থেকে বঞ্চিত বলে দাবী করেছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।

আজ ১১ জুলাই, ২০২৫ শুক্রবার সকাল ১০ টায়, ঢাকার তোপখানা রোডস্থ এশিয়া হোটেল এন্ড রিসোর্টস এ বাংলাদেশের ১ কোটি দোকান কর্মচারীদের জাতীয় প্রতিনিধি কনভেনশনে এ মতামত উঠে আসে।

ফেডারেশনের সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবুল-এর সভাপতিত্বে এবং  কনভেনশন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব আমিরুল হক্ আমিন। 


সম্পর্কিত খবর

;