বগুড়া অফিস: আগামীকাল শনিবার ৮ অক্টোবর সকাল ১০ টায় বগুড়া শহীদ টিটু মিলনায়তনে শুরু হবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা। এ প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন জাসদের সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ও কার্যকরী সভাপতি এড. রবিউল আলম। অতিথি হিসাবে একঝাক কেন্দ্রীয় নেতা বগুড়াতে আসছেন। এ প্রতিনিধি সভা সামনে রেখে বগুড়া জেলা জাসদের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের স্বাগত জানাতে নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন। এ প্রতিনিধি সভায় জাসদের রাজশাহী জেলা ও মহানগর, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলা কমিটি এবং এ সকল জেলা কমিটির অধীনস্থ উপজেলা, থানা, পৌরসভা কমিটির নেতৃবৃন্দ প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করবেন।
জাসদ বগুড়া জেলা কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এক বিবৃতিতে বগুড়াতে জাসদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন হচ্ছে বলে উচ্ছাস প্রকাশ করেন। তারা এ প্রতিনিধি সভা সুষ্টু ও সুন্দরভাবে আয়োজনে বগুড়ার জনগণ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলার প্রতিনিধিদের বগুড়াতে স্বাগত জানান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments