বশেমুরবিপ্রবি প্রতিনিধি: ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক এফ এম রাহাত হাসান রবি মারা গিয়েছেন।
দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পর সোমবার রাত ২টায় ইন্তেকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)
গত দুমাস ধরে তিনি ক্যান্সারের জন্য খুব অসুস্থ ছিলেন। এসময় তিনি বাড়িতে অবস্থান করতেন।
উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের উদ্যোগে রাহাত হাসানের লাশ ক্যাম্পাসে নিয়ে আসা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও সহস্রাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময়ে বিভিন্ন বিভাগের শিক্ষক ও তার সহকর্মীরা নানা স্মৃতিচারণ করেন।
এ সময়ে উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, মৃত্যু মানুষের অবধারিত। তবে কিছু কিছু মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। এমনি এক বিদায় সবার মনে দাগ কেটে গেছে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments