বেনাপোল প্রতিনিধিঃ সেবাই বিভাগীয় পর্যায়ে যশোরের তিন উপজেলা পুরস্কৃত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জরায়ু-মুখ ও স্তন ক্যানসারে স্ক্রিনিং এবং প্রতিরোধ কর্মসূচি বিষয়ক তথ্য ও ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ নভেম্বর) দুপুরে বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা:জাহিদ মালেক।
বিভাগীয় পর্যায়ে মোট চব্বিশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পুরস্কার বিতরণ করা হয়। তার ভেতর খুলনা বিভাগে তিনটি এর মধ্যে যশোর জেলার তিনটি উপজেলায় পুরষ্কৃত হয়।
যে তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরস্কৃত হয়েছে তার মধ্য যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্বিতীয় স্থান অধিকার করেছে। এছাড়াও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ও বাঘারপাড়া উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্স পুরস্কৃত হয়েছে।
যশোর জেলার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পর্যায়ক্রমে পুরস্কার গ্রহণ করেন যশোরের সিভিল সার্জন
ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাসের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শার্শা এর পক্ষে ডাক্তার ইউসুফ আলী, সিনিয়র স্টাফ নার্স শেফালী খাতুন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোঃ শরিফুল ইসলাম।
সিনিয়র স্টাফ নার্স বিউটি রানী বিশ্বাস, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর সিনিয়র স্টাফ নার্স পারুল বালা মহান্ত, উপস্থিতিতে এই তিন উপজেলার পুরস্কার গ্রহণ করা হয়।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব রাশেদা আকতার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যানসার নির্ণয় ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা বিস্তারিত তুলে ধরেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments