স্টাফ রিপোর্টার: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ কয়েকটি দাবিতে আন্দোলনে নেমেছে ব্যবসায়ীরা। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে 'বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি'র ব্যানারে আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়। এতে আশেপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। এদিকে এরিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৮াট দিকে বিটিআরসির ভবনের সামনে আন্দোলনকারীদের অবস্থানের কারণে চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তারা অবরুদ্ধ ছিলেন।
একই সঙ্গে বিক্ষোভের পাশাপাশি আগারগাঁও মোড় বেশ কয়েক জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। এত আশপাশের যানচলাচল বন্ধ রয়েছে, সৃষ্টি হয়েছে তীব্র যাজট ও জনদুর্ভোগ।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, আমরা বহুবার সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বৈঠকের জন্য অনরোধ করেছি। কিন্তু, কোন সাড়া দেয়নি। এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় রাস্তায় নেমেছি।
ব্যবসায়ীদের দাবি এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা।
এরআগে, গত ৩০ নভেম্বর সকাল ১০টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দোকান বন্ধ রেখে রাজধানীর কারওয়ান-পান্থপথ এলাকায় মানববন্ধন করেছিল মোবাইল ব্যবসায়ীরা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments