ডেস্ক রিপোর্ট: ঢাকার রাস্তায় নতুন আতঙ্কের নাম সিটি কর্পোরেশনের ময়লার গাড়ী। একের পর এক দূর্ঘটনা অঘোষিত দানবে পরিনত করে তুলেছে এসব ময়লার গাড়ীকে। সর্বশেষ ঘটনার ঠিক একমাস পর শনিবার দিবাগত রাতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন আরও একজন। নিহতের নাম- শিখা রানী। পেশায় তিনি পরিচ্ছন্নতাকর্মী।
শেষ ঘটনাটি ঘটে ২৩ ডিসেম্বর রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়।
তার আগে, ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটর ডেমের এক শিক্ষার্থী নিহত হয়। পরের দিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যু হয় আহসান কবির খান নামে সাবেক এক সংবাদ কর্মীর।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments