বিশেষ প্রতিনিধি: ছয়ফুল্লাকান্দি, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া থেকে: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ন্যায়বিচার ছাড়া এই রাষ্ট্র টিকে থাকবে না। একটা প্রবল বৈষম্যের মধ্যে সমাজ টিকে থাকতে পারে না। ফলে একটা বৈষম্যহীন সমাজ আমাদের গড়ে তুলতে হবে। গণতন্ত্র ছাড়া একটা জনগোষ্ঠীর বিভিন্ন অংশ তাদের বিভিন্নরকম স্বার্থের প্রকাশ যদি ঘটাতে না পারে, এগুলোর মধ্য থেকে যার যার দাবিগুলো যদি সামনে না আসে এবং রাষ্ট্র এগুলো দর কষাকষি করে যদি একটা সমাধানে না আসে, তাহলে জনগোষ্ঠী বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়বে। এবং এই বিভক্তি শেষ পর্যন্ত ভাঙন এমনকি একটা ধ্বংস ডেকে নিয়ে আসতে পারে। কাজেই গণতন্ত্র ও ভোট খুব গুরুত্বপূর্ণ।
আজ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ২০২৬ বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর বাজারে আয়োজিত এক পথসভায় এই কথা বলেন তিনি। আজ সকাল থেকে এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাথাল মার্কার প্রচারণা চালাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি।
প্রচারণা চলাকালে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর গ্রামে আয়োজিত পথসভায় অংশ নেন বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এমএ খালেক পিএসসি। তিনি গ্রামবাসীর কাছে জোনায়েদ সাকিকে মাথাল মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
জোনায়েদ সাকি বলেন, ১৭ বছর পর আমরা আবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। এই ভোট ব্যবস্থায় যাতে মানুষের আস্থা থাকে, মানুষ যাতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট হচ্ছে এইরকম একটা বিশ্বাসের জায়গায় থাকতে পারে, সেরকম একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। ফলে ১২ তারিখ আমাদের ভোটারদের সামনে গুরুদায়িত্ব হাজির হয়েছে। নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে রাষ্ট্রব্যবস্থার স্বৈরাচারী ফ্যাসিস্ট চরিত্র থেকে আমরা একে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নেওয়ার পথ উন্মোচন করবো।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments