কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে আবারো ভেসে এসেছে জেলিফিশ। শুক্রবার সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য জেলিফিশ দেখতে পায় স্থানীয়রা। সমুদ্রের জোয়ারের পানির সাথে এসব জেলিফিশ ভেসে আসলেও ভাটায় সৈকতের বালুতে আটকা পড়ে মারা যায়। তবে ঠিক কি কারনে এসব জেলিফিস ভেসে এসেছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, দুই প্রজাতির মধ্যে একটি আওরেলিয়া আওরেটা প্রজাতির ও অপরটি ব্যারেল প্রজাতির জেলিফিস মনে হচ্ছে। জেলিফিসের মৃত্যুর রহস্য উদঘাটনে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউটে জানানো হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় চর বিজয়, সৈকতের ঝাউবন এবং লেম্বুর চর এলাকায় বেশ কিছু মৃত জেলিফিস দেখতে পায় স্থানীয়রা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments