কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামের আবাসন সংলগ্ন বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়। স্থানীয় মো.শহজান তালুকদার ও মো.কামাল তালুকদার এর আয়োজন করেন। এতে তাদের দু’টি বলি মহিষ অংশগ্রহন করে। থেমে থেমে চলে এ লড়াই। যা দেখে উল্লাসিত দর্শকরা ছিলো বিলের চার পাশে।
স্থানীয়রা জানায়, দুইটি মহিষ প্রচন্ড ভাবে একে অপরকে হারানোর জন্য যুদ্ধ চালাচ্ছিলো। লড়াই শেষ না হলেও মহিষ পালক ওই মহিষ দু’টিকে বিভক্ত করার চেষ্টা করেছেন। কিন্তু কোন কিছুতেই যেন থামছিলোনা মহিষ দু’টি। প্রায় ৩০ মিনিট লড়াইয়ের এক পর্যায় মো.কামাল তালুকদারের মহিষ মো.শহজান তালুকদারের মহিষকে পরাজিত করে।
বলি মহিষের মালিক মো.শাহজান তালুকদার বলেন, বাড়িতে অনেক মহিষ আছে। তবে চেলা দেয়ার জন্য গত ১১ দিন আগে এ মহিষটি কেনা হয়েছে। তাই চাচাতো ভাইর ছেলের একটি বলি মহিষের সাথে লড়াই দেয়া দেয়া হয়। এতে তার মহিষটি পরাজিত হয়েছে বলে তিনি জানিয়েছেন।
অপর বলি মহিষের মালিক মো.কামাল তালুকদার বলেন, মহিষের লড়াই গ্রামবাংলার ঐতিহ্য। তাদের বাপ দাদারা বিগত দিনে এ রকম আয়োজন করেছেন। আমরাও পারিবারিকভাবে এ মহিষের লড়াইয়ের অয়োজন করেছি।
বলিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ন কবির বলেন, শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে এ মহিষের লড়াই সম্পন্ন হয়েছে। আমিও সেখানে উপস্থিত ছিলাম। এমন লড়াই এখন আর সচারচর দেখা যায়না।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments