বিশেষ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর দক্ষিণখান এর ৫০ নং ওয়ার্ড এলাকার সর্বসাধারনদের নিয়ে ইফতার করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দক্ষিণখান থানা শাখার যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দীন।
তিনি গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৫০ নং ওয়ার্ডের বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী ছিলেন।
আজ রবিবার (১৬ মার্চ) রমজানের ১৫ তম দিনে রাজধানী দক্ষিণখান থানাধীন ৫০ নং ওয়ার্ডের দেওয়ান পাড়ায় বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পাঁচ শতাধিক রোজাদারকে সাথে নিয়ে ইফতার করলেন দেওয়ান মোঃ নাজিম উদ্দীন।
এ সময় বিএনপি নেতা দেওয়ান মোঃ নাজিম উদ্দীন বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবারের রমজানে ইফতার আয়োজন আমরা পুরো রমজান মাসজুড়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে করছি।এর মাধ্যমে আমরা জনগণের পাশে থাকতে পারছি।
দোয়া মাহফিলের বিশেষ মোনাজাতে বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ও আগামী দিনে তারেক রহমানকে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নেয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে দোয়া করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments