চট্টগ্রাম অফিস: বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে বড় ফরম্যাটে ৫ হাজার রান পূর্ণ করেছেন মুশফিকুর রহিম। বিশ্বরে ৯৯তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়ার পর নিজের ৮১তম ম্যাচে এসে ৫ হাজার রান পূর্ণ করলেন মুশফিক।
৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের পাশে নাম তুললেন মুশফিক। নিজ নিজ দেশের হয়ে প্রথম ৫ হাজার রান করা সকলেই বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি।
টেস্টে প্রথম ৫ হাজার রান করা ক্রিকেটার অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান। স্বাভাবিকভাবে অসিদের হয়ে প্রথম ৫ হাজার রান করা ক্রিকেটারও তিনি।
এছাড়া ইংল্যান্ডের হয়ে স্যার জ্যাক হবস, ওয়েস্ট ইন্ডিজের হয়ে স্যার গারফিল্ড সোবার্স, ভারতের হয়ে সুনীল গাভাস্কার, নিউজিল্যান্ডের হয়ে জন রাইট, পাকিস্তানের হয়ে জহির আব্বাস, দক্ষিণ আফ্রিকার হয়ে গ্যারি কারস্টেন এবং শ্রীলংকার হয়ে অরবিন্দ ডি সিলভা প্রথম নিজ-নিজ দেশের হয়ে প্রথম ৫ হাজার রান পূর্ণ করেছিলেন। আজ চলমান চট্টগ্রাম টেস্টে কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখালেন মুশফিক।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments