ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উদ্যোক্তা সংগঠন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা নারী টিম। চকবাজারের বাংলালুক কনফারেন্স হলে মঙ্গলবার (৮ মার্চ) বিকালে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৪, ১৫ ও ২১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিল আনজুম আরা।
ফেরদৌস আরার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন যুব ও নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আফরোজা সুলতানা পুর্নিমা, বাংলালুক কনফারেন্স হলের স্বত্বাধিকারী ফরহাদ ইসলাম, জাহিদ ইসলাম। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মডারেটর বিএইচ সোনিয়া।
অনুষ্ঠানে কমিউনিটি ভলানটিয়ার ও নারী উদ্যোক্তা উম্মে কুলসুম কেয়াকে সম্মাননা দেয়া হয়। যিনি পুরুষের সাথে তাল মিলিয়ে দুইটা বাচ্চা মেয়ে নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। পুরো পরিবারের দায়িত্ব নিজেই পালন করে যাচ্ছেন। অনেক চড়াই উৎরাই পেরিয়ে তাকে আসতে হয়েছে সফলতার দ্বার প্রান্তে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আগামীতে এমন আরো হাজারো নারী তাদের পরিচয় ও গল্প বলবে। অনেক সম্মানের সাথে মাথা উঁচু করে নিজের গল্প বলবে। আমরা নারী, আমরাও পারি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments