বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ, বাংলাদেশ গণিত সমিতি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’-এর চূড়ান্ত পর্ব এবং ৫ম আন্তর্জাতিক গণিত দিবস উদ্যাপন অনুষ্ঠান আজ ১০ মে ২০২৪ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন। পরে উপাচার্যের নেতৃত্বে গণিত ভবন থেকে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
গণিত বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক অধ্যাপক শাপলা শিরিন এবং বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, জীবনের সকল ক্ষেত্রে গণিত জড়িয়ে আছে। বিজ্ঞান ছাড়াও বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে গণিত একটি অপরিহার্য বিষয়। গণিতে ভালো হলে জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় ভালো করা যায়। শিক্ষার্থীদের গণিত ভীতি কাটাতে, গণিতের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে, গণিত চর্চার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জনে এই অলিম্পিয়াড কার্যকরী ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাপ্রকাশ করেন।
উল্লেখ্য, এই অলিম্পিয়াডে বিভাগ পর্যায়ে বিজয়ী স্নাতক শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments