শহীদ পারভেজ এবং সৈকত চন্দ্র দে'র পরিবারের পাশে তারেক রহমান

প্রকাশ : 26 Sep 2024
শহীদ পারভেজ এবং সৈকত চন্দ্র দে'র পরিবারের পাশে তারেক রহমান



স্টাফ রিপোর্টার: আওয়ামী স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে নিহত শহীদ সৈকত চন্দ্র দে এবং শহীদ পারভেজ-এর পরিবারের প্রতি তারেক রহমানের নির্দেশে সমবেদনা ও আর্থিক সহযোগিতা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’।


তারেক রহমানের পক্ষ থেকে এই সমবেদনার বার্তা ও আর্থিক সহযোগিতা প্রদান করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


বৃহস্পতিবার রাজধানীর ঢাকার শনির আখড়া মাতুয়াইল মৃধা বাড়ি এলাকায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন  ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন। 


এছাড়াও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার এবং সাধারণ রিক্সা শ্রমিক নেতা মন্টু, শ্রমিক নেতা আফজাল ও মিন্টুসহ অনেকে উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, বৈষম্যবিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর শনির আখরাতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হিন্দু সম্প্রদায়ের সৈকত চন্দ্র দে ও পারভেজ নিহত হন।


সম্পর্কিত খবর

;