ডেস্ক রিপোর্ট: বোরো ধানের দাম মণ প্রতি ১২০০ টাকা নির্ধারণ ও প্রতি ইউনিয়নে ১টি করে সরকারি ক্রয় কেন্দ্র খুলে খোদ কৃষকের কাছ থেকে কমপক্ষে ৫০ লাখ টন ধান ক্রয় করার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ ২৫ মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নিখিল দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ ঢাকা নগরের সদস্যসচিব জুলফিকার আলী, শ্রমিক নেতা খালেকুজ্জামান লিপন, নারী নেত্রী রুখশানা আফরোজ আশা, ছাত্রনেতা মুক্তা বাড়ৈ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রদীপ সরকার।
নেতৃবৃন্দ বলেন, বোরো ধান কাটা মাড়াই মৌসুম চলছে। সরকার ধানের দাম মণ প্রতি ১০৮০ টাকা নির্ধারণ করেছে। কিন্তু উৎপাদন খরচ অনেক বেশি। আমরা উৎপাদন খরচের সাথে ৪০% বাড়তি যুক্ত করে ফসলের দাম নির্ধারণের দাবি করেছি। বোরো ধানের দাম কমপক্ষে ১২০০ টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি। তা না হলে কৃষকের লোকসান হবে, কৃষক সর্বশান্ত হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments