সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার রাতে জামালপুর শহরের পুরাতন পুলিশ লাইন্স মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে শিল্প ও পণ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বীন রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বীন রশিদ বলেন, বাংলাদেশে মেলার যে আবহমান সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারাবাহিকতায় আমরা যুগযুগ ধরে বাংলাদেশে বিভিন্ন ধরনের মেলা উপভোগ করে থাকি। সময়ের পরিবর্তনে এই মেলা আয়োজনের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তনের ছোঁয়া এসেছে। আমরা যখন ছোট ছিলাম সেই নব্বইয়ের দশকে বা বিংশ শতাব্দীর শুরুর দিকে সেই মেলাগুলো একধরনের হতো। আর এখন আধুনিকতা বা প্রযুক্তির ছোঁয়ায় সেই মেলাগুলো অনেকটাই পরিবর্তন হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় বা জেলাপর্যায়ে যে ধরনের মেলার আয়োজন করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশে সেই মেলা আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। জেলা প্রশাসন সেই সকল দিকনির্দেশনা উল্লেখ করেই এই মেলাটির অনুমতি দিয়েছে। যারা এই মেলার সাথে সরাসরি জড়িত আছে তারা যেন সেই শর্তাবলীকে অনুসরণ করে মেলা আয়োজন করে থাকে। মাসব্যাপী যে মেলাটা চলবে সেখানে তারা যেন সেই শর্তগুলো প্রতিপালন করে মানুষের জন্য একটা বিশুদ্ধ বিনোদনের ব্যবস্থা করে তারা যেন মেলা শেষ করে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে তাদের সেই সফলতা কামনা করছি। মেলায় যেহেতু বড়দের পাশাপাশি ছোটরাও এই মেলাতে আসবে। এই মেলাতে শিশুদের জন্য যে বিভিন্ন রাইড রয়েছে সেই রাইডগুলো যেন একটু নিরাপদ হয়। তারা যেন বিনোদন করতে এসে হঠৎ করে কোন ধরনের দুর্ঘটনার শিকার না হয়। সেই বিষয়গুলোর প্রতি বিশেষ করে খেয়াল রাখতে হবে।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট ইউসুফ আলী, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কর কর হয়। মেসার্স মুনিয়া এন্টারপ্রাইজ এন্ড ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মেলায় সর্বমোট ৬৪টি প্রদর্শনী বিক্রয়কেন্দ্র স্থান পেয়েছে। শিল্প ও পণ্য মেলায় সব ধরনের পণ্যসহ বড়দের পাশাপাশি শিশুদের নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments