স্টাফ রিপোটার: এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ। গত ১৩ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। দেশের অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এফবিসিসিআই-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে গত ১১-১৩ মার্চ আগারগাঁওয়ের বিআইসিসিতে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩- এর অংশ হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে এই এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরাণ্বিত করতে এ সামিটের আয়োজন করা হয়। সামিটের বিভিন্ন সেশনে দেশ-বিদেশ থেকে আগত ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকেরা অংশ নেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি। এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি।
হুমায়ুন রশীদ ইলেক্ট্রোমেকানিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ব্যবসার সাথে ৪০ বছর ধরে জড়িত। এছাড়া, ব্যবসায়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তিনি কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পার্সন (সিআইপি) স্বীকৃতি অর্জন করেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
হুমায়ুন রশীদ বলেন, “দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংগঠন হতে এ পুরস্কার অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা পূরণে কাজ করে যাচ্ছি। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে পরিবেশবান্ধব জ্বালানি ও জ্বালানি-সাশ্রয়ী বিভিন্ন সমাধান নিয়ে কাজ করছি আমরা। এ স্বীকৃতি আমাদের লক্ষ্যপূরণের সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করবে।”
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments