ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে বিরোধী দলের অস্তিত্বই যেন সরকারের নিকট হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা সাজানোর জন্য পরিকল্পিত ঘটনা তৈরি করা ইত্যাদি অপকর্মই এখন সরকারের একমাত্র কর্মসূচি। আর এই কর্মসূচি বাস্তবায়ন করতে সরকার নির্লজ্জভাবে প্রশাসন ও পুলিশকে ব্যবহার করছে।
যুবদলের ফেনী জেলার সভাপতি জাকির হোসেন জসিমকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কাকরাইল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার করার পর আটককৃত অবস্থায় তার ফেনী জেলার নিজ বাড়িতে হাজির করে পরিবার পরিজনের সামনে ভয়ভীতি প্রদর্শন করে পূর্ব পরিকল্পিভাবে বাসা থেকে বোমা ও অস্ত্র উদ্ধার দেখিয়ে মিথ্যা এবং বানোয়াট মামলায় কারাগারে প্রেরণের অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বর্তমান শাসকগোষ্ঠী অনাচার আর কুর্কীতিতে দেশকে ভরিয়ে দিয়েছে। ক্ষমতাসীনদের লুট, হরিলুট, টাকা পাচার, গুম, খুন আর মহা দুর্নীতির কাহিনী এখন মানুষের মুখে মুখে। দেশের মধ্যম আয় ও নি¤œ আয়ের মানুষ জীবনধারণের সকল অবলম্বন হারিয়ে ফেলেছে। দেশে অর্থনীতির প্রত্যেকটি সূচকই এখন নিম্নগামী। দেশের আর্থিক খাত লোপাট করাতে সরকার ক্রমাগতভাবে সহযোগিতা করে এসেছে। কারণ এই লুটপাটের হোতারা হচ্ছেন সকলেই সরকারের তল্পিবাহক। মেগা প্রজেক্টগুলোর মেগা দুর্নীতিতে দেশকে এক অন্ধকার খাদের প্রান্তে টেনে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশকে দেউলিয়া করে দেয়া হয়েছে।
তিনি বলেন, দুঃশাসন জারি রেখেই অবৈধ শাসকগোষ্ঠি ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর এই জন্য তারা বিরোধী দলকে দমন পীড়নের মাধ্যমে নিশ্চিহ্ন করার নীল নকশা বাস্তবায়ন করছে। নিজেদের টিকে থাকার জন্য ক্ষমতাসীনদের হাতিয়ারই হচ্ছে ষড়যন্ত্র ও চক্রান্ত। এরা জনগণকে নিজেদের শত্রুপক্ষ ভেবে তাদের সকল মানবাধিকার কেড়ে নিয়েছে। মত প্রকাশের স্বাধীনতা এখন আওয়ামী কারাগারে বন্দী। নাৎসিবাদী শাসনের বিষাক্ত ছোবলে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বাংলাদেশের বর্তমান নাৎসীবাদের রাজত্বে প্রত্যেকেই জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে আছে।
বিএনপি মহাসচিব বলেন, ফেনী জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে মিথ্যা মামলা সাজিয়ে গ্রেফতার করা হয়েছে। তিনি জাকির হোসেন জসিম এর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে তার নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments