তালা প্রতিনিধি: তালায় তথ্য কেন্দ্র হতে গ্রামীণ অসহায় দরিদ্র নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ৫৩তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তালার তথ্য কেন্দ্র আয়োজনে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ২৫ জন গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীর অংশগ্রহণে নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙা গ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোৎস্না আরা। তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতাপা রাহার সভাপতিত্বে ও তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায়ের পরিচালনা বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জাতীয় মহিলা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোকছেদ আলী, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার জজকোর্টের পি পি অফিসের স্টাফ শরিফুর রহমান, তালার তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ,শামসুন্নাহার প্রমুখ।
উঠান বৈঠকে বিভিন্ন ভাতা বিষয়ক তথ্য, নারীর স্বাস্থ্য ও পুষ্টি এবং মহিলাদের স্বাবলম্বী তথ্যকেন্দ্রের সার্বিক কার্যক্রম ও ফ্রি স্বাস্থ্য সেবা বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, ডিজিটাল সেবা সম্পর্কে নারীদের অবগত করেন। আলোচনা শেষে প্রান্তিক মহিলাদের ভাতা প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments