নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মোঃ নজরুল ইসলাম (১৭) উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাঁটালি ভেদুপাড়া গ্রামের বুধু মোহাম্মদের ছেলে।
রবিবার (২৮ আগস্ট) দুপুরে তোড়িয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুই মোটরসাইকেলের আরো ৪ আরোহী গুরুতর ভাবে আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩ টার দিকে তোড়িয়া বাজার থেকে এক মোটরসাইকেলে ৩ জন আরোহী মুন্সিপাড়া হয়ে পাহারভাঙ্গার দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে আসা দু'জনের আরেকটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে আটোয়ারী ফায়ার সার্ভিসের একটি টিম আহত ৫ জনকে গুরুতর অবস্থায় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে পথিমধ্যেই মারা যান নজরুল। আর বাকি আহতদের গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবির নিহতের খবরটি নিশ্চিত করেছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments