পিরোজপুর অফিস: দীর্ঘ ১৭ বছর পর দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আহসানুল কবির এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত পরিচালকদের ভোটের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে ২১ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচিত পরিচালকরা হলেন, মো. মেহেদী হাসান, এস এম ছাইদুল ইসলাম কিসমত, মো. হারুন-আর-রশীদ, রতন কুমার ঘড়াই, আহসানুল কবির, এমদাদুল হক মাসুদ, আরিফুল হক, মাহাতাব উদ্দীন রিপন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, গৌরঙ্গ দাস, রাসেল আকন, এ কে এম আক্তারুজ্জামান মাসুম, শেখ রুবেল, রফিকুল ইসলাম, গাজী কামরুজ্জামান শুভ্র, তারেক আহমেদ, মিজানুর রহমান শরীফ, মো. ইব্রাহীম শেখ, মো. সোহাগ ফকির, মো. আনিস রায়হান ও মো. জাহিদুল ইসলাম। নির্বাচনে মোট ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শনিবার রাতেই ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা বিজয়ীদের নাম ঘোষণা করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments