ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আজ ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের সংখ্যা নিয়ে যে প্রকাশিত রিপোর্টে জাসদের দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিলকারীর বিভিন্ন সংখ্যা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর। জাসদের বিবৃতিতে বলা হয়েছে, জাসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একপাক্ষিক একতরফা নির্বাচন হিসাবে চিন্থিত করে এই নির্বাচনে অংশগ্রহণ না করার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে তা জনসম্মুখে প্রকাশ করেছে। সুতরাং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাসদ দলীয় প্রার্থী হিসাবে কাউকে দলীয় মনোনয়ন প্রদান করে নাই এবং জাসদের দলীয় প্রার্থী হিসাবে কারো মনোনয়নপত্র দাখিলের কোনো সুযোগও নাই।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments