ডেস্ক রিপোর্ট: করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় কঠোর লকডাউনের আগে বেকার, কর্মহীন, দরিদ্র থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান বলেছেন, করোনা মোকাবিলায় প্রস্তুতিহীন অপরিকল্পিত লকডাউনে প্রত্যাশিত ফল আসবে না। অবিলম্বে শ্রমজীবী ও দিনমজুরদের মধ্যে খাবার সরবরাহ, নগদ অর্থ পৌঁছানো, টিসিবি'র আওতায় স্বল্পমূল্যে খাদ্য প্রদান, দুর্যোগকালীন রেশনিং ব্যবস্থা এবং আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা নিতে হবে।
আজ (রবিবার) এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কঠোর বা নরম যে লকডাউনই দেন না কেন ঘরে ঘরে খাবার পৌঁছানোর ব্যবস্থা ছাড়া কোন ঘোষণায়ই কাজ হবে না। ইউরোপ-আমেরিকার মত হাজার হাজার ডলার-ইউরো না হোক অন্তত প্রত্যেক নাগরিকের হাতে মাসিক ২০ হাজার টাকা নগদ সহায়তা পৌঁছে দিন। পেটে দিলে পিঠে সইতে পারে। জনগনকে ক্ষুধার্থ রেখে লকডাউন কার্যকর হবে না বরং বুমেরাং হবে।
নেতৃদ্বয় বলেন, করোনাকালে কাজ হারিয়ে লক্ষ লক্ষ মানুষ বেকার ও কর্মহীন হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে পুড়ে যাচ্ছে মানুষের সঞ্চয়ের স্বপ্ন। তাই মানুষের বিপদ থেকে উত্তরণ দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই নিম্ন মধ্যবিত্ত থেকে হতদরিদ্র মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনতে হবে। গণপরিবহনের ভাড়া বৃদ্ধি প্রত্যাহার এবং টিসিবির পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করন, কালোবাজারী মুনাফা লোভি সিন্ডিকেট রোধ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকানোর আহবান জানান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments