ঢাকা মহানগর জাসদ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ প্রতিনিধিসভা অনুষ্ঠিত

প্রকাশ : 11 Jul 2024
ঢাকা মহানগর জাসদ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ প্রতিনিধিসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ এবং সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক জোট—বাংলাদেশ, জাতীয় কৃষক জোট, জাতীয় নারী জোট, জাতীয় যুব জোট, জাতীয় আইনজীবী পরিষদ ও বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়।

আজ ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার বিকাল ৪টা মহানগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলের সাধারণ সম্পাদক জনাব শিরীর আখতারের সভাপতিত্বে এ যৌথ প্রতিনিধিসভায় উপস্থিত ছিলেন জাসদ ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় কমিটির ঢাকায় অবস্থানকারী সদস্যবৃন্দ এবং মহানগর কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় জাসদ ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও মহানগর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় আগামী ১৩ জুলাই ২০২৪ দলের ঘোষিত দুনীর্তি—লুটপাট—রাঘব বোয়ালদের গ্রেফতার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিদ্যুতের ভুতুড়ে বিল বন্ধ করার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৬ জুলাই ২০২৪  বিকাল ৪টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা এবং ২১ জুলাই ২০২৪ বিকাল ৪টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে মৃত্যুঞ্জয়ী সেক্টর কামান্ডার, মহান জাতীয় বীর জাসদ নেতা, ৭৫ এর ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুথান মহানায়ক আজন্ম বিপ্লবী কর্নেল আবু তাহের বীরউত্তম’কে সাজানো মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা দিবসে আগামী ২১ জুলাই ২০২৪ তাহের  দিবসে কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভার কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা হয়। সভায় ঢাকা মহানগরে জাসদ ও সহযোগী সংহঠনসমূহের কার্যক্রম জোরদার করার লক্ষ্যে যৌথ সমন্বিত উদ্যোগ গ্রহনের সিদ্ধান্ত হয়।

সম্পর্কিত খবর

;