রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ উপজেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক রিয়াজ উদ্দিন আহম্মেদ (রিয়াজ মৃধা ) উপজেলার ঐতিহ্যবাহী বানারীপাড়া ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ্ বিশিষ্ট শিক্ষানুরাগী রিয়াজ উদ্দিন আহম্মেদকে (রিয়াজ মৃধা ) বানারীপাড়া ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি এবং মোঃ মহিদুল ইসলামকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পেয়ে কলেজের অধ্যক্ষ আফরোজা বেগমসহ শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দ নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. রিয়াজ উদ্দিন আহম্মেদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এসময় নতুন সভাপতি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষা সচেতন এলাকাবাসীর সহায়তা কামনা করেন। এদিকে বিশিষ্ট শিক্ষানুরাগী রিয়াজ উদ্দিন আহম্মেদ (রিয়াজ মৃধা) ঐতিহ্যবাহী এ কলেজের গভর্নিংবডির সভাপতি মনোনীত হওয়ায় বানারীপাড়ার বিএনপি নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments