ফরিদপুর অফিস : ফরিদপুরের সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের পাশে একটি ডোবা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১২ টার দিক তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। জানা যায়, গত দুইদিন আগে তিনি তার বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত ব্যক্তির নাম ফজর খান। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ছোলনা এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে স্থানীয়রা পুকুরে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে বেলা ১২ টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগে বিষয়টি স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় ছবি দিলে মৃতের আত্মীয়রা ঘটনাস্থলে আসে এবং লাশ চিহ্নিত করে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ফরিদপুরে পাঠিয়েছি। পরবর্তী আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments