জাবি প্রতিনিধি: ‘আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা'য় বাংলাদেশের পক্ষে ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করায় 'ঢাকা জিম ওনার’স ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ডিজিওডব্লিউএফ)' এর মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আখতার তুলি এবং তাঁর ছেলে তাহসিন শান লিওনকে " সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
প্রতিষ্ঠানের সভাপতি আলতাফ হোসেন রনির (১১ বার জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়ন) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এসময় বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সহ-সভাপতি খালেদ আবদুল্লাহ বাবু, বাংলাদেশ আরম স্পোর্টস এসোসিয়েশানের সাধারণ সম্পাদক ডাঃ কামরুজজামানসহ বাংলাদেশের বিভিন্ন স্পোর্টস ফেডারেশান ও এসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকার ১৩৩টি জিম মালিকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা'য় বাংলাদেশের পক্ষে ভেটেরান ক্যাটাগরিতে শামীমা আখতার তুলি একটি ব্রোঞ্জ পদক এবং তাঁর ছেলে তাহসিন শাওন লিওন দুটি ক্যাটাগরিতে দুটি ব্রোঞ্জ পদক লাভ করেন। এছাড়া শামীমা বাংলাদেশের প্রথম মহিলা ব্ল্যাক বেল্ট, সর্বোচ্চ ‘ড্যান’ ধারী কারাতেকা।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments