বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ ২৫ মার্চ শনিবার বিজনেস স্টাডিজ অনুষদ মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, এমপি প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সম্মাননীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অনারারি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. সন্তোষ কুমার দেব বক্তব্য রাখেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, এমপি বলেন, পর্যটন সম্পর্কে অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসানের শিক্ষা, গবেষণা ও চিন্তা-ভাবনা দেশের পর্যটন খাতের বিকাশে অনন্য ভূমিকা রেখেছে। একজন সৎ ও দক্ষ মানুষ হিসেবে দেশের কল্যাণে তিনি কাজ করে গেছেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, মানবিক মূল্যবোধসম্পন্ন সদা হাস্যোজ্জ¦ল এই গুণী অধ্যাপক ক্রান্তি ও হতাশা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সকলকে অনুপ্রেরণা দিতেন। অর্থ ও হিসাব ব্যবস্থাপনা, শিক্ষা, গবেষণা এবং প্রশাসন পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে সততা ও দক্ষতার যে অসাধারণ নৈপূণ্য তিনি প্রদর্শন করেছেন তা শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের কাছে অনন্য দৃষ্টান্ত হিসেবে স্থাপিত হয়েছে বলে উপাচার্য উল্লেখ করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান গত ২১ ফেব্রুয়ারি ২০২৩ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments