আন্তর্জাতিক ডেস্ক: কানাডার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ব্যাংকের সাবেক গভর্নর মার্কি কার্নি। আগামী কয়েক দিনের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিস ট্রুডো'র কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। রোববার (০৯ মার্চ) দিবাগত রাতে কানাডার বর্তমান ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন নেতা নির্বাচিত করেছেন। খবর এবিসি নিউজ
এবিসি এক প্রতিবেদনে বলেন, মার্কি কার্নি এমন সময় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই কার্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে মন্তব্য করেছেন। কানাডিয়ান পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপকে নিজেদের জীবনের সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেছেন কার্নি। তিনি বলেছেন, আমরা এই (বাণিজ্য) লড়াই চাইনি। কিন্তু কানাডিয়ানরা সব সময় প্রস্তুত থাকে যখন কেই তার হাতের গ্লাভস ফেলে দেয়। তো মার্কিনিদের, কোন ভুল করা উচিত নয়। হকি খেলার মত বাণিজ্য লড়াইয়েও কানাডা জিতবে।
দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েই কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করে কটাক্ষ করেছেন ট্রাম্প। এছাড়া প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে 'গভর্নর ট্রুডো' হিসেবে ডেকেছেন তিনি।
মার্ক কার্নি চলতি সপ্তাহের যে কোন একদিন কানাডার গভর্নর জেনারেলের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। কানাডার গভর্নর জেনারেল যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি। নতুন প্রধানমন্ত্রী কার্নি এপ্রিলের শেষ দিকে কানাডায় নতুন জাতীয় নির্বাচন ঘোষণা দিতে পারেন।
গত ৬ জানুয়ারি প্রধানমন্ত্রীত্ব ও দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো। ২০১৫ সালে দেশটির প্রধানমন্ত্রী হন তিনি। কিন্তু সাম্প্রতিক সময় তার জনপ্রিয়তা ভাটা পড়েছে। এমন সময়সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন ট্রুডো।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments