কুষ্টিয়া অফিস: কুষ্টিয়ার আখড়াবাড়ীতে শেষ হয়েছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব। শনিবার (১৯ অক্টোবর) রাতে আখড়াবাড়িতে মুূল মঞ্চে আলোচনা সভার মাধ্যমে এবারের স্মরণোৎসব শেষ হয়েছে।
১৩৪তম তিরোধান দিবস উপলক্ষ্যে জেলার কুমারখালীর আখড়াবাড়িতে লালনের রীতা অনুযায়ী পহেলা কার্তিক (১৭ অক্টোবর) সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে তিন দিনের স্মরণোৎসব শুরু হয়। ১৮ অক্টোবর দুই কার্তিক সকালে বাল্য ও দুপুরে পূর্ণ সেবা মধ্যদিয়ে সাধুসঙ্গ হয়। শনিবার ১৯ অক্টোবর সকাল থেকে গুরু কার্য করেন। এরপর লালনের তীর্থধাম ছাড়তে শুরু করেন।
'মানুষ ভজলে সোনার মানুষ হবি' লালন শাহের আধ্যাত্মিক এ বাণীকে ধারন করে তার ১৩৪তম তিরোধান দিবস পালিত হয়।
স্থানীয় প্রশাসনের আয়োজনে মূল মঞ্চে আলোচনা সভা ও বাউল গান পরিবেশিত হয়। শেষ দিন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহামুদ শরিফ।
উল্লেখ্য, ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক আধাত্মিক সাধক বাউল সম্রাট লালন শাহের মৃত্যুর পর থেকে প্রতিবছর এ স্মরণোৎসব পালন হয়ে আসছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments