ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের বিষয়ে পরামর্শদান, নির্বাচনের আচরণবিধি প্রণয়ন/সংশোধন এবং ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জন করার বিষয়ে গঠিত পৃথক ৩টি কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনা অনুযায়ী এসব কমিটি প্রতিনিয়ত ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাধারণ ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ সকল অংশীজনের মতামত গ্রহণ করছে। কমিটিগুলো ইতোমধ্যেই কয়েকদফা বৈঠক করে অংশীজনদের লিখিত মতামত গ্রহণ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের বিষয়ে পরামর্শদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে যুগ্ম আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সম্পন্ন করেছে। কমিটি শিগগিরই গুগল ফরমের মাধ্যমে ডাকসু নির্বাচনের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত সংগ্রহের প্রক্রিয়া শুরু করবে। চলতি সপ্তাহেই হল প্রাধ্যক্ষগণের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় প্রক্রিয়া সম্পন্ন হবে। অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময়ের বিষয়টিও শিগগিরই সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি প্রণয়ন/সংশোধনের জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন, ডাকসুর সাবেক নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাধারণ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ২০১৯ ও ২০২৫ সালের সদস্যবৃন্দ, হল প্রভোস্ট, হাউজ টিউটরবৃন্দ এবং পূর্বের ডাকসু নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় সভা করে। সভায় অংশগ্রহণকারী অংশীজনদের সুচিন্তিত মতামত পর্যালোচনা করে প্রতিবেদন তৈরির কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এছাড়া, ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জন করার বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হককে আহ্বায়ক করে পৃথক একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির পক্ষ থেকে বিভিন্ন ছাত্র সংগঠন এবং সকল শিক্ষার্থীর কাছ থেকে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবনা আহ্বান করা হয়। এপ্রেক্ষিতে অনেক সুচিন্তিত প্রস্তাবনা পাওয়া গেছে। প্রাপ্ত প্রস্তাবসমূহ যাচাই-বাছাই করে গঠনতন্ত্র সংশোধনের প্রাথমিক খসড়া প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত খসড়া চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ করা হবে। প্রস্তাবনাসমূহ চূড়ান্ত হওয়ার পর গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে সুপারিশ পেশ করা হবে।
ডাকসু নির্বাচন বিষয়ে গঠিত বিভিন্ন কমিটির চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর নির্বাচনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হবে। সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার আগে ডাকসু নির্বাচনের আগাম সময়সূচি ঘোষণার সুযোগ নেই।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments