কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বিকল্প জীবিকায়নের লক্ষে পটুখালীর কলাপাড়ায় বিপদাপন্ন ২০ হতদরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। বেসকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করে। রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে আনুষ্ঠানিকভাবে ওইসব নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়। এছাড়া সেলাই মেশিনের সাথে প্রত্যেক উপকারভোগীকে ২০ গজ কাপড়, ১ কাঠের ঢাকনা ও ১ এস এস স্টার্ন্ড প্রদান করা হয়েছে।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মাইকেল মধু ও সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজীব বিশ্বাসসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস বলেন, গ্রামের হতদরিদ্র নারীরা পরিবারের অন্যান্য কাজের পাশাপাশি সেলাই মেশিন চালিয়ে বিকল্প উপায়ে জীবিকা নির্বাহ করতে পারে। তাই এ উপজেলার মিঠাগঞ্জ, ডাবলুগঞ্জ, মহিপুর ও লতাচাপলীর হতদরিদ্র নারীদের মাঝে এ মেশিন দেয়া হয়েছে।
ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মাইকেল মধু বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবারের বিকল্প জীবিকার জন্য হত দরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে। এ মেশিন দ্বারা এসব নারীরা স্বাবলম্বী হতে পারবে বলে তারা আশা ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments