মাহবুবুল আলম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা( কালীবাড়ি) গ্রামের মোঃ আলমাস আলীর ছেলে মেধাবী শিক্ষার্থী মোঃ তামজীদ আহমেদ তানভীর(১৯) মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
নিহতের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ শনিবার (২৩ জুলাই) দুপুরে বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সে মৃত্যুবরণ করেন। এ সময় একই মোটরসাইকেলে থাকা দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে পাঠানো হয়েছে। তারা তিন জন একই কলেজের শিক্ষার্থী বলে জানাগেছে। তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
নিহত মোঃ তামজীদ আহমেদ তানভীর শাহজাদপুর উপজেলার জামিরতা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি পাস করেন। বর্তমানে সে বগুড়া সরকারি পলিটেকনিক্যাল কলেজের পড়াশুনা করছেন।
এ ঘটনায় তাঁর পরিবার, বন্ধু-বান্ধব ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments