রাজু ভূঁইয়া,সুনামগঞ্জঃ সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার (নৌকা প্রতীক) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। প্রার্থীর বিভিন্ন এজেন্ট ও স্থানীয় সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রনজিত মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ৯৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন (কেটলী প্রতীক) পেয়েছেন ৪৬ হাজার ৩৫২ ভোট।
সুনামগঞ্জ—১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর) আসনে এবার ভোটার সংখ্যা ৪ লক্ষ ৬২ হাজার ৬৯৫ জন। এরমধ্যে পুরুষ ২ লক্ষ ৩৪ হাজার ৯৮৯ জন এবং নারী ২ লক্ষ ২৭ হাজার ২০১ জন। নির্বাচনী এলাকার ৪ টি উপজেলার ২৩ ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ১৬৮টি। ভোট কক্ষ রয়েছে ১ হাজার ১১টি। এরমধ্যে স্থায়ী ৯৫৫ এবং অস্থায়ী ৫৬টি। হিজরা ভোটার রয়েছে ৫ জন। ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ১১ টি। স্থায়ী ৯৫৫টি এবং অস্থায়ী ৫৬টি।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৮ প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রনজিত সরকার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন (কেটলি), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মো. সেলিম আহমদ (ঈগল), বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমদ (ডাব), তৃণমূল বিএনপির মো. আশরাফ আলী (সোনালী আঁশ), গণফ্রন্ট’র মো. জাহানুর রশিদ (মাছ), বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. হারিছ মিয়া (একতারা)। তবে গত ২ জানুয়ারি কেন্দ্রীয় নেতৃবৃন্দের অসহযোগিতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির মো. আব্দুল মন্নান তালুকদার (লাঙ্গল)।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments