জাকির হোসেন আজাদী: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন গতকাল (৩ সেপ্টেম্বর ) শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়। চুলচেরা ভোট গণনা শেষে রাত আড়াইটার সময় ফলাফল ঘোষণা দেন
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল।
সেখানে বায়রার দুবারের সাবেক সভাপতি ও ইউনিক গ্রুপের এমডি মোহা. নূর আলীর নেতৃত্বাধীন আবুল বাশারের ‘বায়রা সম্মিলিত ঐক্য পরিষদ’ বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছে। ২৭টি পদের মধ্যে ২৩টি পদে জয়লাভ করে সম্মিলিত ঐক্য পরিষদ।
মোট তিনটি প্যানেল এ নির্বাচনে অংশগ্রহণ করে।অন্য দুটি প্যানেল সম্মিলিত গণতান্ত্রিক জোটের নেতৃত্বে আছেন বায়রার সাবেক সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ ও সংগঠনের সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন। সম্মিলিত সমন্বয় ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফারুক ও সাবেক মহাসচিব রিয়াজ উদ্দিন।
এবার নির্বাচনে তিনটি প্যানেলে মোট ৮১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ বছর ভোটার সংখ্যা ১০৪২ জন। এর মধ্যে ভোট দেন ৯৬৯ জন। ১৯টি ভোট বাতিল বলে গণ্য হয়। নির্বাচনে মো. আবুল বাশার ৫০৬ পেয়ে প্রথম হয়েছেন। মো. ফখরুল ইসলাম ৪৮৩, মো. আকবর হোসেন মঞ্জুর ৪৬৪, নোমান চৌধুরী ৪৬৭, মিজানুর রহমান ৪৬৭, আলী হায়দার চৌধুরী ৪৬৬, রিয়াজ-উল-ইসলাম ৪৬৪, শামীম আহমেদ চৌধুরী নোমান ৪৬৩, মো. আবুল বারাকাত ভূঁইয়া ৪৬০, মো. আবু জাফর ৪৫৭, মো. কামাল উদ্দিন দিলু ৪৫৫, শাহাদাত হোসাইন ৪৫৪, মো. টিপু সুলতান ৪৫৪, মো. ফরিদ আহমেদ ৪৫২, মো. আশরাফ উদ্দিন ৪৪৬, মোস্তফা আহমেদ ৪৪৩, মো. বেলাল হোসেন মজুমদার ৪৪১, ইঞ্জিনিয়ার মো. মূসা কালিম ৪৩৬, কাজী মো. মোফিজুর রহমান ৪৩৩, হক জহিরুল (জই) ৪৩৩, মো. রুহুল আমিন স্বপন ৪২৮, আলহাজ¦ মো. আবুল বাশার ৪২৮, আরিফুর রহমান ৪২৪, রেহেনা পারভীন ৪২১, মো. অলি উল্লাহ ৪২১, এমএ সোবাহান ভূঁইয়া হাসান ৪১৭ এবং রফিকুল ইসলাম পাটোয়ারী ৪১৭ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments