উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আহত শিক্ষার্থী উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন। আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠী গ্রামের সুখলাল সিকদারের ছেলে এসএসসি পরীক্ষার্থী ধ্রুবরাজ সিকদার (১৭) কয়েকজন বন্ধুদের নিয়ে ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রামেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ঘুরতে গেলে সেখানে ওটরা গ্রামের আবু আলিফের সাথে দেখা হলে তাকে তুই বলায় ক্ষিপ্ত হয়ে আবু আলিফ ও মানিককাঠী গ্রামের মানিক হাওলাদার, রামেরকাঠী গ্রামের হৃদয় ফরাজী, ওটা গ্রামের হাফিজুল ইসলাম মিলে ধুব্ররাজের উপর অতর্কিত হামলা চালায় এসময় ডাকচিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আহত শিক্ষার্থী ধুব্ররাজ জানান সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে আমাকে হত্যার উদ্দেশ্যে ওই সন্ত্রাসীরা হামলা চালায়। অভিযুক্তদের পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে হামলাকারীদের বিরুদ্ধে বিচারের দাবিতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত শিক্ষার্থীর পরিবার।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments