মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ: কালীগঞ্জে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তিতে বিজয় শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের সরকারি ভূষণ স্কুল মাঠ থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। এতে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। এর আগে দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে আসতে থাকে নেতাকর্মীরা।
এদিকে বিজয় শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
তিনি বলেন, আজকের এই দিনে স্বৈরাচার হাসিনা বিদায় নিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিজয় শোভাযাত্রা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। আগামী নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে জয়লাভ করিয়ে তারেক রহমানকে উপহার দিতে হবে। এজন্য নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে থাকার নির্দেশনা দেন তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments