সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ ২০২০ সালের প্রবল বন্যায় পানির স্রোতে ভেঙে যায় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ঝিনাই নদীর ওপর নির্মিত ঝারকাটা ব্রিজটি। তারপর থেকে দুর্ভোগ নিয়েই যাতায়াত করছে ১৭ থেকে ২০টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ।
বর্ষাকালে নৌকা আর শুষ্ক মৌসুমে স্বেচ্ছাশ্রমে নির্মিত কাঠের ব্রিজই এখন স্থানীয়দের একমাত্র ভরসা। বর্ষা মৌসুমে নৌকায় চলাচল করতে গিয়ে নৌকাডুবিতে প্রাণহানির মতো দুর্ঘটনাও ঘটেছে এ এলাকায়।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সূত্র জানা যায়, ২০০৩-০৪ অর্থবছরে শুয়াকৈর-হুদুর মোড় শাহাজাদাহাট এলাকায় ঝিনাই নদীর ওপর দুইশ মিটার দৈর্ঘ্যের ঝারকাটা ব্রিজটি নির্মিত হয়। ২০০৬ সালে ব্রিজটির নির্মাণকাজ শেষ হয়। এদিকে নির্মাণের ১৪ বছরের মাথায় ২০২০ সালের ২১ জুলাই দুপুরে ব্রিজটির দুটি পিলারসহ ২০ মিটার দৈর্ঘ্যের দুটি গার্ডার প্রায় এক ফুট ঢেবে যায় এবং ওইদিন রাতেই ব্রিজের মাঝের অংশের ৭ নম্বর পিলার এবং ৬ ও ৭ নম্বর স্প্যানের ৪০ মিটার পানির তোড়ে ভেঙে নদীতে বিলীন হয়ে যায়।
স্থানীয়দের দুর্ভোগ লাঘবে জনপ্রতিনিধিসহ অনেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্রিজটি মেরামতের। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে তেমন অগ্রগতি দেখতে না পেয়ে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন নানাভাবে।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের রাস্তা নেই, যাতায়াত করতে পারছি না। ব্রিজটি ভাঙার পর থেকে আমাদের আর দুঃখের শেষ নেই। অনেকে শুধু আশা দিয়ে যাচ্ছে। কেউ দুর্ভোগ লাঘবে এগিয়ে আসছে না।
স্থানীয় বাসিন্দা উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম জানান, ব্রিজটি ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে নিম্নমানের কাজ। এছাড়াও ব্রিজের পাশ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করার কারণেই ব্রিজের মাঝের অংশ নদীতে বিলীন হয়ে যায়। এতে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ও সাতপোয়া ইউনিয়নের একাংশ এবং পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার সিধুলী ও আদারভিটা ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ নিয়েই চলাচল করছে এ রাস্তায়।
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করে জনগণের দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই বিষয়ে জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ সায়েদুজ্জামান সাদেক যুগবার্তাকে বলেন, ইতোমধ্যে এটি একটি প্রজেক্টের আওতাভুক্ত করা হয়েছে। ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments