বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিষধর সাপের কামুড়ে জাহাঙ্গীর আলম (১৮) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মেরুরচরের দক্ষিণ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর আলম মেরুরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে দেওয়ানগঞ্জ একে মেমোরিয়াল ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র।
জানা যায়,বুধবার দুপুরে বাড়ির পাশে ধান ক্ষেতে পানি দিতে যায় জাহাঙ্গীর। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামুড় দেয়। জাহাঙ্গীরের ডাক চিৎকারে আশপাশের মানুষজন এসে তাকে বাড়িতে নিয়ে যায়। দ্রুত হাসপাতালে না নিয়ে কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয় জাহাঙ্গীরকে। বিকাল ৪ টার দিকে মারা যায় সে।
এ ব্যাপারে মেরুরচর ইউপি সদস্য শাহীনুর রহমান শাহীন সত্যতা নিশ্চিত করে বলেন,বেলা ১২ টার দিকে জাহাঙ্গীরকে সাপে কামড়ায়। দ্রুত হাসপাতালে না নিয়ে কবিরাজ ঝাড়ফুঁক করানো হয়। অনেক সময় অতিবাহিত হওয়ায় ৪ টার দিকে মারা যায় সে।
মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন,ঝাড়ফুঁক না করে যদি দ্রুত হাসপাতালে নেওয়া হতো তাহলে হয়তো অপচিকিৎসায় ছেলেটা মারা যেতো না। সচেতনতার অভাবেই এমনটা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments